নিজেদের সফল বিশ্বকাপ শেষে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ২৮ বছর পর খেলতে আসা নরওয়ে। সোমবার দেশটির রাজধানী অসলোতে হাজারো নরওয়েজিয়ান সমর্থক আর্লিং হালান্ড-মার্টিন ওডেগার্ডদের দলকে বীরের সংবর্ধনা দিয়েছে।

নরওয়ে ইতিহাসে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল। শেষ ষোলোতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর পর তারা ইংল্যান্ডের বিপক্ষে ১২০ মিনিট পর্যন্ত লড়াই করে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

হালান্ড নরওয়ের বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৭টি গোল করেন। দলটি দেশের সীমানায় প্রবশের পর নরওয়েজীয় সামরিক জেট তাদের সংবর্ধনা দিয়ে অসলোতে নিয়ে আসে। সেখানে হালান্ডদের জন্য রাজকীয় সংবর্ধনা অপেক্ষা করছিল।

সেসময় দেশের রাজপরিবারের শীর্ষস্থানীয় সদস্যরা হাজারো সমর্থকের সাথে ভাইকিংস রুতে যোগ দিয়েছিলেন। যুবরাজ হাকন সেসময় ঢোল পেটান। ছাদখোলা বাসের প্যারেডেও ছিল খেলোয়াড়দের জন্য।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews