ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

তিনি বলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনা পরিকল্পিত। বিভিন্ন অজুহাতে ভারত বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে। নিহত তিনজনই চাকমা শ্রমিক উল্লেখ করে তিনি স্থলমাইন বিস্ফোরণে নাগরিকদের মৃত্যুসহ সব ধরনের অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিরুদ্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

বিডি-প্রতিদিন/এআইএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews