বাজারে নতুন ইয়ারবাড এনেছে জনপ্রিয় ব্র্যান্ড নয়েজ। নয়েজ মাস্টার বাডস ২-তে রয়েছে ১০ মিমি পিইউ+পিইইকে ড্রাইভার এবং বোস-টিউনড অডিও, যা ৫১ ডিবি পর্যন্ত এএনসি সাপোর্টের সঙ্গে আসে। ইয়ারবাডগুলোতে ছয়-মাইক ইএনসি সিস্টেম যুক্ত থাকায় কলের সময় কণ্ঠ শোনা আরও স্পষ্ট হয়। এছাড়া এতে ট্রান্সপারেন্সি মোডও দেওয়া আছে।

এছাড়া ট্রু ওয়ারলেস স্টেরিও ইয়ারফোনগুলোতে ৩৬০-ডিগ্রি স্পেশিয়াল অডিও সাপোর্ট রয়েছে, যা বিল্ট-ইন ছয়-অক্ষ আইএমইউ সেন্সর দ্বারা পরিচালিত। এআই ভয়েস অ্যাসিস্ট্যান্টের সাহায্যে প্রাকৃতিক ভাষায় কমান্ড বোঝা, প্রশ্নের উত্তর দেওয়া এবং রিয়েল-টাইম কাজগুলো সম্পন্ন করা সম্ভব।

আরও পড়ুন
এক গ্যাজেটেই পাবেন একাধিক ফিচার
১০ মিনিট চার্জে ৪ ঘণ্টা চলবে এই ইয়ারবাড

মাস্টার বাডস ২ ২৪-বিট/৯৬কেহার্জ ব্লুটুথ স্ট্রিমিংয়ের জন্য এলএইচডিসি ৫.০ কোডেক সমর্থন করে। এছাড়া এতে ডুয়াল কানেক্টিভিটি, গুগল ফাস্ট পেয়ার, ফাইন্ড মাই ডিভাইস, ইন-ইয়ার ডিটেকশন এবং হেড জেসচার কন্ট্রোল সুবিধা আছে। এগুলো নয়েজ অডিও অ্যাপের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ।

ব্র্যান্ডের তথ্য অনুযায়ী, ব্যাটারি লাইফ এএনসি চালু অবস্থায় কেসসহ ৩০ ঘণ্টা, আর একক চার্জে ৬ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক দেয়। ১০ মিনিটের দ্রুত চার্জে ৬ ঘণ্টা ব্যাটারি লাইফ পাওয়া যায়। ইয়ারবাডসের সিগনেচার ভিনাইল-অনুপ্রাণিত কেস ডিজাইন রয়েছে এবং IPX5 রেটিং সহ এটি স্প্ল্যাশ-প্রতিরোধী।

নয়েজ মাস্টার বাডস ২ ভারতীয় বাজারে ৭ হাজার ৯৯৯ রুপিতে পাওয়া যাচ্ছে। অ্যারিউম, কার্বন এবং মারকিউরি-এই তিন রঙে ইয়ারবাডসটি উপলব্ধ।

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews