রাজনীতি থেকে সত্যই আনুষ্ঠানিকভাবে বিদায় নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর! ‘সত্য যে কঠিন,/ কঠিনেরে ভালোবাসিলাম/ সে কখনো করে না বঞ্চনা।’ বিদায়বেলায় তাঁর কি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ লেখা কাব্যগ্রন্থের উল্লিখিত বিখ্যাত পঙ্‌ক্তিগুলো মনে পড়ছিল?

রাজনীতির বাইরে শিল্প-সাহিত্য, সমাজ-সংস্কৃতি নিয়ে যখনই আলোচনা করেন, বারবার তাঁর কণ্ঠ রবীন্দ্রনাথের প্রতি নিবেদন করে এক অনবদ্য নৈবেদ্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে লিখতে গিয়ে তাই তাঁর প্রিয় সাহিত্যিকের শরণাপন্ন হতে হলো। এ মুহূর্তে এই পঙ্‌ক্তিগুলোই আসলে তাঁর জীবনের সারবত্তা।

রাজনীতিক হিসেবে স্বচ্ছ ভাবমূর্তি, আত্মমর্যাদা, ব্যক্তিত্ব, সততা, মার্জিত রুচিবোধ এবং নেতৃত্বের সহজাত গুণে দলমত–নির্বিশেষে শ্রদ্ধেয় ও বরেণ্য হওয়ার এক বিরল সম্মান মির্জা ফখরুল অর্জন করেছেন। তাঁর মতো জননন্দিত জাতীয় নেতার রাষ্ট্রপতির পদ অলংকৃত করার মাহাত্ম্য তাই অপরিসীম।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews