ইতালির দক্ষিণাঞ্চলীয় কালাব্রিয়া উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.১।

সোমবার মধ্যরাতের পর অর্থাৎ রাত ১২টা ১২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়।

দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি এই তথ্য নিশ্চিত করেছে। গভীর রাতে হঠাৎ এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সংস্থাটি জানিয়েছে, ২৫০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

কালাব্রিয়া ছাড়াও সিসিলি, কাম্পানিয়া এবং পুগলিয়ার মতো ইতাহির বেশ কয়েকটি দক্ষিণাঞ্চলীয় এলাকায় এই কম্পন বেশ ভালোভাবেই টের পাওয়া গেছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কিত মানুষের মনে স্বস্তি ফেরাতে স্থানীয় প্রশাসন পুরো পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে কর্মকর্তারা কাজ করছেন।

সূত্র : সিনহুয়া



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews