লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের আউদিয়ার দোলা এলাকার একটি পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে এই মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর থানা পুলিশ। ​নিহত আখতার হোসেন ওই এলাকার মৃত আনসার আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হন আখতার হোসেন। দুপুরের পরপর মকড়া ঢঢগাছ এলাকার আউদিয়ার দোলায় একটি পুকুরের পাশ দিয়ে কিছু ব্যক্তি যাওয়ার সময় মিঠু নামে এক ব্যক্তির পুকুরে একটি মরদেহ দেখেন। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি আখতার হোসেনের বলে শনাক্ত করেন। খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​লালমনিরহাট সদর থানার ওসি সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ​ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

বিডি-প্রতিদিন/এমএল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews