ইউক্রেনের ওডেসা এলাকায় রাশিয়ার চালানো ড্রোন হামলায় এক নারী নিহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন দক্ষিণ ইউক্রেনীয় অঞ্চলের গভর্নর।

এর আগে, গতকাল শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ওই ড্রোন হামলা চালানো হয়।

ওডেসা অঞ্চলের আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার টেলিগ্রামে এক পোস্টে বলেন, ‘উদ্ধারকর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলেছেন। তবে হামলায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া ওই ড্রোন হামলার বিস্ফোরণে নিকটবর্তী এক ভবনের জানালা ভেঙে গেছে।’

তিনি বলেন, ‘নিহত পরিবার ও প্রিয়জনদের প্রতি আমাদের সমবেদনা রইল।’

আঞ্চলিক সামরিক প্রধান ইভান ফেডোরভ জানিয়েছেন, কৃষ্ণ সাগরস্থ বন্দর অঞ্চলের উত্তর-পূর্বে অবস্থিত জাপোরিঝিয়া অঞ্চলে গত ২৪ ঘণ্টায় কমপক্ষে এক ব্যক্তি নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপোরিঝিয়া অঞ্চলের ৪১টি বসতিতে হানাদাররা ৬৫৫টি হামলা চালিয়েছে।

সর্বশেষ প্রাণঘাতী হামলাগুলো এমন সময় ঘটল যখন মার্কিন ও ইউরোপীয় নেতা, কূটনীতিক ও প্রতিরক্ষা প্রধানরা মিউনিখে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন শীর্ষ সম্মেলনের জন্য জড়ো হচ্ছেন। যেখানে ইউক্রেনের যুদ্ধের অবসান কিভাবে করা যায় তা প্রধান বিষয় হিসেবে বিবেচিত হবে।

জার্মান সরকারের একটি সূত্র জানিয়েছে, চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার ইউক্রেন ও রাশিয়ার সাথে আলোচনার অবস্থা ও দেশটির জন্য আরো সমর্থন, বিশেষ করে সামরিক সাহায্যের ক্ষেত্রে আলোচনা করেছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শুক্রবার থেকে মিউনিখে অবস্থান করছেন এবং একাধিক মিত্রদের সাথে বৈঠক করছেন। আজ শনিবার বৈঠকে ভাষণ দেবেন বলে আশা করা হচ্ছে। তবে কোনো রুশ কর্মকর্তাকে আমন্ত্রণ জানানো হয়নি।

সূত্র : বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews