পাবনার সুজানগরে বিএনপির মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে দলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- মানিকহাট ইউনিয়নের ভিটবিলা ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, ঠান্ডু খান ও সন্টু খান। তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আধিপত্য বিস্তার নিয়ে গত ২৩ মার্চ সকালে ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে বিএনপির দুই পক্ষে সংঘর্ষ ঘটে। এসময় গুলিবিদ্ধ হয়ে এক গৃহবধূ নিহত এবং আহত হন অন্তত ১০ জন। নিহত চায়না খাতুন (৪০) ওই গ্রামের শুকুর আলীর স্ত্রী।

কেএইচ/একিউএফ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews