বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা সম্প্রতি মানহানির মামলায় জড়িয়েছেন। সামাজিক মাধ্যমে একটি অপ্রমাণিত অভিযোগ শেয়ার করার কারণে এক ব্যক্তির ভাবমূর্তি নষ্ট হয়েছে। আর তাতেই মামলার বেড়াজালে জড়িয়ে পড়েন অভিনেত্রী।

জানা গেছে, এর আগে ১১ মার্চ এক নারী যাত্রী দিল্লি-মুম্বাই ফ্লাইটে যাত্রাকালে পাশের সিটে থাকা এক ব্যক্তির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছিলেন। সেই ঘটনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর অভিযোগ যাচাই না করে রিচা চাড্ডা সেই পোস্টটি নিজ হ্যান্ডেলে শেয়ার করে নেন এবং ক্যাপশন দেন— মেক হিম ফেমাস। আর তাতেই পোস্টটি দ্রুত নেটিজেনদের মাঝে ভাইরাল হয়ে পড়ে।

এরপরই অভিনেত্রীর বিরুদ্ধে সেই ব্যক্তি মানহানির মামলা করেন। মামলায় অভিযুক্ত ব্যক্তি দাবি করেন, অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি বলেন, তিনি তখন বিমানে ঘুমাচ্ছিলেন। আদালত সেই ব্যক্তি এবং মিডিয়া হাউসগুলোকে অপ্রমাণিত পোস্ট সরানোর নির্দেশ দিয়েছেন এবং ভবিষ্যতে এমন পোস্ট না করার জন্য সতর্ক করেছেন। এ ঘটনায় বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে মিডিয়ার ভূমিকার প্রতি।

আরও পড়ুন

আরও পড়ুন

সেটে বসেই মদপান করতেন সালমান!

সেটে বসেই মদপান করতেন সালমান!

আদালত বলেন, অভিযোগের প্রমাণ ছাড়া কোনো ব্যক্তিকে ‘অপরাধী’ বা ‘হেনস্তাকারী’ হিসাবে উপস্থাপন করা গুরুতর অনৈতিক এবং বিচারিক প্রক্রিয়ার প্রতি অবমাননা।

অন্যদিকে রিচা চাড্ডার আইনজীবী জানিয়েছেন, ইতোমধ্যে পোস্টটি সরানো হয়েছে এবং ভবিষ্যতে তার ক্লায়েন্ট এমন কিছু না করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। 

এরপর দিল্লি হাইকোর্ট অভিনেত্রীকে সতর্ক করে বলেছেন, জনপ্রিয় ব্যক্তিদের জন্য সামাজিক মাধ্যমে কোনো গুরুতর অভিযোগ শেয়ার করার আগে সত্যতা যাচাই করা উচিত। আদালত আরও বলেন, অপ্রমাণিত অভিযোগ প্রচার করা মানে শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি ডিজিটাল গণশাস্তির পথও প্রশস্ত করে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews