মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত ছবি ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’-এর প্রথম ট্রেলার প্রকাশের পর থেকেই উচ্ছ্বসিত বিশ্বজুড়ে ভক্তরা। দুই মিনিট ২৫ সেকেন্ডের ঝলকে মিলেছে একের পর এক চমক, যার মধ্যে সবচেয়ে বড় আকর্ষণ রবার্ট ডাউনি জুনিয়রের ভয়ংকর খলনায়ক ডক্টর ডুম হিসেবে আত্মপ্রকাশ।



ট্রেলারে দেখা যায়, ডক্টর ডুমকে থামাতে নতুন মিশনে নামছে অ্যাভেঞ্জার্স ও মার্ভেলের পরিচিত সুপারহিরোরা। এক গুরুত্বপূর্ণ দৃশ্যে প্রফেসর জেভিয়ার সতর্ক করে বলেন, সামনে এমন এক বিপদ আসছে, যা ঠেকানো প্রায় অসম্ভব। অন্যদিকে থরের ভাষায়, ডুমকে পরাজিত করতে প্রয়োজন হবে এক অলৌকিক শক্তির।



সেই শক্তির ইঙ্গিত মিলেছে আরেক বড় চমকে। ২০১৯ সালের ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এর পর প্রথমবার স্টিভ রজার্স চরিত্রে ফিরেছেন ক্রিস ইভান্স, যা ট্রেলার প্রকাশের পর থেকেই ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।

এ ছাড়া ট্রেলারে শাং-চি, ইয়েলেনা বেলোভা, থান্ডারবোল্টস, নেমর, ব্ল্যাক প্যান্থার, গ্যাম্বিট, ফ্যান্টাস্টিক ফোর, ম্যাগনেটো, লোকি, ক্যাপ্টেন আমেরিকাসহ মার্ভেলের অসংখ্য জনপ্রিয় চরিত্রকে একসঙ্গে দেখা গেছে।



রুশো ব্রাদার্স পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ আগামী ১৮ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে। এর আগে মুক্তিপ্রাপ্ত চারটি অ্যাভেঞ্জার্স চলচ্চিত্র বিশ্বজুড়ে ৭.৭ বিলিয়ন ডলারেরও বেশি আয় করেছে। নতুন ছবিটিও সেই সাফল্যের ধারাবাহিকতায় বক্স অফিসে নতুন ইতিহাস গড়বে বলেই আশা করছেন বিশ্লেষক ও ভক্তরা ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews