ইরানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ‘স্ববিরোধী’ ও ‘অসম্ভব’ এক সমীকরণ নিয়ে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, একদিকে কঠোর অবরোধের মাধ্যমে শ্বাসরোধ করার চেষ্টা আর অন্যদিকে আলোচনার প্রস্তাব—এই দুই নীতি কখনো একসাথে চলতে পারে না।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা-এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমেরিকা একদিকে আমাদের ওপর ‘ম্যাক্সিমাম প্রেশার’ বা সর্বোচ্চ চাপের নীতি কার্যকর রেখেছে, আর অন্যদিকে আশা করছে আমরা আলোচনার টেবিলে বসে তাদের সমস্ত একতরফা দাবি মেনে নেব। এমন সমীকরণ মেনে নেওয়া আমাদের পক্ষে অসম্ভব।

আরও পড়ুন

আরও পড়ুন

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু

প্রেসিডেন্টের দাবি, ওয়াশিংটন মুখে আলোচনার কথা বললেও বাস্তবে ইরানের অর্থনীতি ও সার্বভৌমত্বের ওপর আঘাত হানছে। এই দ্বিমুখী আচরণ কোনো ফলপ্রসূ আলোচনার পরিবেশ তৈরি করতে পারে না।

তিনি স্পষ্ট করেছেন যে, কোনো হুমকি বা চাপের মুখে নতি স্বীকার করে ইরান আলোচনায় বসবে না। আলোচনার আগে আমেরিকাকে তাদের একতরফা ও অন্যায্য দাবিগুলো থেকে সরে আসতে হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews