‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারি গিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় মুখোপাধ্যায়। সেখানেই শুটিং করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয় অভিনেতার। তার মৃত্যুতে শোকস্তব্ধ টালিপাড়া। তার মৃত্যুতে স্মৃতিচারণ করলেন  মিডিয়া ব্যক্তিত্ব, মীরাক্কেলখ্যাত উপস্থাপক, অভিনেতা ও গায়ক মীর আফসার আলি।

তিনি বলেন, টেলিভিশনে কাজ করার সুবাদে রাহুলের সঙ্গে প্রায়ই দেখা হতো। কিন্তু আমার মনে পড়ে ওই খাসখবরের সময়টা, যখন আমি প্রথম শুনলাম ওর কথা। অরুণোদয় বন্দ্যোপাধ্যায় থেকে ‘রাহুল’ অরুণোদয় বন্দ্যোপাধ্যায় হয়ে ওঠার জার্নিটা আমরা কয়েকজন খুব কাছ থেকে দেখেছি। তাই ওর অভিনয় দক্ষতা নিয়ে আমাদের মনে কোনো সংশয় ছিল না। 

মীরাক্কেলখ্যাত উপস্থাপক বলেন, রাহুল-প্রিয়াংকা জুটি হিসেবে জনপ্রিয় হয়েছে অনেক পরে। ‘চিরদিনই তুমি যে আমার’ হওয়ার পর। কমার্শিয়াল বাংলা সিনেমা অসাধারণ দুটি অভিনেতা পেয়েছিল সেই সময়। এই তো সেদিন ‘সহজ কথা’-য় আড্ডা দিতে গেলাম। সহজ কথা যে ওর পডকাস্ট শো, সেটা এতদিনে সবাই জেনে গেছেন। এটা নিয়ে অনেক আগেই আমাদের কথা হয়েছিল। প্রথম দুই-তিনটা এপিসোডের মধ্যেই কোনো একটিতে আমাকে ডাকা হবে— এমনটাই ঠিক ছিল। কিন্তু আমার ব্যস্ততার জন্যই সেটি হয়ে ওঠেনি। পরে যখন শুটিং হলো, তখন আমিই ওকে বলে দিয়েছিলাম— এই এপিসোডটা ২৩ জানুয়ারি ‘গপ্পো মীরের ঠেক’-এর তিন বছরের জন্মদিনের দিন রিলিজ করতে। এ বছর ওই দিন সরস্বতী পূজা ছিল। রাহুল আমার কথা রেখেছিল।

আরও পড়ুন

আরও পড়ুন

প্রিয়াংকাকে উপেক্ষা হলিউড তারকাদের, দাবি নেটিজেনদের

প্রিয়াংকাকে উপেক্ষা হলিউড তারকাদের, দাবি নেটিজেনদের

মীর বলেন, আমি সাধারণত এ ধরনের পডকাস্টে যাই না। কিন্তু রাহুলের কথা আমি ফেলতে পারিনি। ওর পডকাস্টে গিয়েছিলাম বলে পরে আরও অনেকে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু আমাকে খুব বিনম্রভাবে তাদের বলতে হয়েছিল— আমার পডকাস্টে যাওয়ার কয়েকটি শর্ত থাকে। তার মধ্যে প্রধান হলো— আমি কার সঙ্গে কথা বলছি। রাহুল হলো সেই মানুষ, যে নিজে ভীষণ স্পষ্ট বক্তা— স্পষ্ট চিন্তক। ওর লেখার হাতও অসাধারণ। ওর মতো শিক্ষিত মানুষ খুব কম দেখেছি। ওর অভিনয় তো সবাই দেখেছেন। কিন্তু ওর বই, ওর সিনেমার কালেকশন সম্পর্কে কজন জানেন? এই বহুমুখী প্রতিভার জন্যই রাহুল ‘রাহুল’ হতে পেরেছিল।

এখানেই শেষ নয়; রাহুলের পডকাস্টে যাওয়ার আরও একটা শর্ত ছিল। ওর লেখা একটা গল্প চেয়েছিলাম আমি। বলেছিলাম— তোমার পডকাস্টে এসেছি, বিনিময়ে তোমার লেখা একটি গল্প আমাকে দিতে হবে। আমার ‘ঠেক’-এ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘অরিজিনালস’ মানুষ প্রথমবার শুনবে। তারপর সেই গল্প নিয়ে তুমি যা পারো করো। ও রাজিও হয়েছিল। কিন্তু সেই গল্পটাই তো পাঠানো হলো না। গল্প শুরু হওয়ার আগেই গল্প ফুরিয়ে গেল!

উল্লেখ্য, রোববার (২৯ মার্চ) ধারাবাহিকের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল। ইউনিটের একটি সূত্রের খবর, শুটিংয়ের পর একাই পানিতে নামেন অভিনেতা। পানির তলায় নাকি রাহুলের পা আটকে যায় বালিতে। আর তখনই ঢেউ এসে আছড়ে পড়ে। রাহুল সেই ঢেউ সামলাতে না পেরে ডুবে যেতে থাকেন। এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews