প্রতিদিন ইফতারে একই খাবার খেতে কারই বা ভলো লাগে। তাই ইফতারে স্বাদের পরিবর্তন আনতে চট জলদি বানিয়ে ফেলুন মজাদার পটেটো চিজ বল। অল্প সময়ে খুব সহজ উপকরণে এই চিজ বল ঘরেই বানিয়ে ফেলুন। চলুন জেনে নেয়া যাক পুরো রেসিপি

উপকরণ:

১. সেদ্ধ আলু ২ কাপ

২. কর্ণফ্লাওয়ার ৩ টেবিল চামচ

৩. মোজারেলা চিজ কিউব প্রয়োজন অনুযায়ী

৪. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ

৫. চিলি ফ্লেক্স অথবা কাঁচামরিচ কুচি ১ চা চামচ

৬. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ

৭. লবণ স্বাদমতো

৮. ডিম ১টি

৯. ব্রেডক্রাম্ব বা বিস্কুটের গুঁড়া ১ কাপ

১০.তেল প্রয়োজনমতো

প্রস্তুত প্রণালি: প্রথমে সেদ্ধ আলু ভালো করে ম্যাশ করে নিন। এরপর এতে লবণ, গোলমরিচ, চিলি ফ্লেক্স, কুচি করা ধনেপাতা ও কর্ণফ্লাওয়ার যোগ করে ভালোভাবে মেখে নিন।

এরপর হাতের তালুতে সামান্য তেল মেখে আলুর মিশ্রণ থেকে অল্প পরিমাণ নিয়ে চ্যাপ্টা করুন। মাঝখানে এক টুকরো চিজ রেখে চারপাশ থেকে আলু তুলে ভালোভাবে মুড়িয়ে গোল বল বানিয়ে নিন।

বলগুলো প্রথমে ফেটানো ডিমে ডুবিয়ে নিন,এরপর ব্রেডক্রাম্বে বলগুলো কোট করে নিন। বলগুলো তৈরি হয়ে গেলে ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। এতে ভাজার সময় বল ফেটে যাওয়ার আশঙ্কা কমে যাবে।

এরপর মাঝারি আঁচে পরিমান মতো দিয়ে তেল গরম করে বলগুলো সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।

এইচএ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews