ক্ষমতায় গেলে সাংবাদিকদের সুরক্ষায় বিশেষ সেল গঠন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে সাংবাদিক হত্যা ও নির্যাতনের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতিও রয়েছে দলটির ইশতেহারে।

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঘোষিত ইশতেহারে এ প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত অনুষ্ঠানে এ ইশতেহার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে ইশতেহারের বিভিন্ন দিক তুলে ধরেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

ইশতেহারের গণমাধ্যম অংশে আরও বলা হয়েছে, পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত; সাংবাদিকদের কাজের সুরক্ষা প্রদান এবং দায়িত্বশীল গণমাধ্যমের ওপর সব ধরনের আগ্রাসন প্রতিরোধ; ডিজিটাল নিরাপত্তা আইন পুনঃনিরীক্ষণ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করা হবে।

এছাড়া স্বাধীন রেগুলেটরি বডি গঠন এবং ৩০ দিনের মধ্যে অনলাইন অভিযোগ নিষ্পত্তি; জাতীয় সাংবাদিক অবসর কল্যাণ বোর্ড গঠন এবং সরকারি বিজ্ঞাপনে রাজনৈতিক পক্ষপাত দূর করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি।

এএএইচ/এমএমকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews