দিনাজপুর সীমান্তে অভিযান চালিয়ে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্তে বাড়তি নজরদারির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার ফুলবাড়ী ২৯ বিজিবি সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার পিএসসি ।

বিজিবি জানায়, নির্বাচনী সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ৬টি উপজেলা ও সীমান্ত এলাকায় বিশেষ টহল, অতিরিক্ত চেকপোস্ট এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। বুধবার (৪ ফেব্রæয়ারি) ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটে ফুলবাড়ী ব্যাটালিয়নের মোহনপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কোতয়ালী থানাধীন শংকরপুর ইউনিয়নের গিলাবাড়ী নামক স্থানে অভিযান চালানো হয়। এসময় সীমান্ত পিলার ৩০৮/১৯-এস থেকে প্রায় ২০০গজ বাংলাদেশের অভ্যন্তরে চোরাচালানিদের গতিবিধি টের পেয়ে বিজিবি সদস্যরা এগিয়ে গেলে তারা মালামালভর্তি ছয়টি বস্তা ফেলে সীমান্ত পেরিয়ে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত বস্তাগুলো তল্লাশি করে দুটি বিদেশি ওয়ান শুটার গান, চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পাশাপাশি ১০০ বোতল ফেনসিডিল, ৫০০ পিস নেশাজাতীয় ইনজেকশন, ২৫ বোতল বিদেশি মদ এবং ২৭ বোতল আমলকুল জব্দ করা হয়।

অভিযানে ফুলবাড়ী (২৯বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার এর নেতৃত্বে উপ-অধিনায়ক মেজর মো. আমিনুর রহমান, সহকারী পরিচালক মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন । 

ফুলবাড়ী (২৯বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। 

বিডি প্রতিদিন/এএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews