ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়ানোর পর থেকে রাশিয়াকে নিষিদ্ধ করে রেখেছিলো বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলো। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ফিফা ও উয়েফার সকল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ রয়েছে রাশিয়ার ক্লাব ও জাতীয় দল। 

রাশিয়ার এই নিষেধাজ্ঞার ন্যায্যতা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন শুরু হয়। এবার ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মতেও রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া উচিত।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ফিফা প্রধান বলেন, ‘এই নিষেধাজ্ঞা কোনো সুফল বয়ে আনেনি, বরং এটি আরও বেশি হতাশা ও ঘৃণা তৈরি করেছে। রাশিয়ার ছেলে-মেয়েরা যদি ইউরোপের অন্যান্য অংশে ফুটবল খেলার সুযোগ পায়, তবে সেটি ইতিবাচক ভূমিকা রাখবে।’

রাজনৈতিক নেতাদের কর্মকাণ্ডের জন্য কোনো দেশের ওপর ফুটবলীয় নিষেধাজ্ঞা দেওয়া উচিত নয় উল্লেখ করে ইনফান্তিনো বলেন, ‘ফুটবলের মাধ্যমে সম্পর্কের পথগুলো খোলা রাখা প্রয়োজন।’

এ দিকে ফিফা সভাপতির এমন মন্তব্য ভালোভাবে নেয়নি ইউক্রেনের ক্রীড়ামন্ত্রী মাটভি বিডনি। বিষয়টিকে ‘অকাণ্ডজ্ঞানহীন’ ও ‘শিশুসুলভ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তারা ফুটবলকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে ফেলছেন, যেখানে প্রতিনিয়ত শিশুরা প্রাণ হারাচ্ছে।’

বিডি-প্রতিদিন/আশফাক



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews