ইরান সফরের সময় গ্রেফতার হওয়া এক ব্রিটিশ দম্পতিকে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তাদের পরিবার জানিয়েছে।

লিন্ডসে ফোরম্যান ও ক্যারাইগ ফোরম্যান বিশ্বভ্রমণের অংশ হিসেবে মোটরসাইকেলে ইরান অতিক্রম করছিলেন। ২০২৫ সালের জানুয়ারিতে ইরানি কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়, যদিও তারা তা অস্বীকার করেছেন।

তাদের তেহরানের কুখ্যাত ইভিন কারাগারে আলাদা সেলে রাখা হয়েছে। কারাগারটি রাজনৈতিক বন্দিদের আটকে রাখার জন্য পরিচিত এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও আছে।

আরও পড়ুন

আরও পড়ুন

ইরানে নতুন করে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি বয়ে আনবে: ল্যাভরভ

ইরানে নতুন করে মার্কিন হামলা ভয়াবহ পরিণতি বয়ে আনবে: ল্যাভরভ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইভেটি কুপার এ রায়কে ভয়াবহ ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। লিন্ডসের ছেলে জো বেনেট বলেছেন, ইরানি কর্তৃপক্ষ কখনোই গুপ্তচরবৃত্তির কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তিনি ব্রিটিশ সরকারকে তাদের দেশে ফিরিয়ে আনতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

পরিবারের দাবি, তেহরানের বিপ্লবী আদালতের ১৫ নম্বর শাখায় বিচারক এ সাজা ঘোষণা করেন। গত অক্টোবরে তিন ঘণ্টাব্যাপী এক শুনানিতে তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি।

পরিবার জানায়, ৫০ বছরের বেশি বয়সী এই দম্পতি ১৩ মাস ধরে কঠিন পরিবেশে আটক আছেন। তাদের কারাগারে অস্বাস্থ্যকর পরিবেশ, সহিংসতা এবং ওজন হ্রাসের মতো সমস্যার মুখোমুখি হতে হয়েছে।

ইরানে সাম্প্রতিক বছরগুলোতে দ্বৈত নাগরিকত্বধারী বা বিদেশে স্থায়ীভাবে বসবাসকারী বহু নাগরিককে গুপ্তচরবৃত্তি ও জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, অনেক সময় এসব বন্দিকে কূটনৈতিক চাপ তৈরির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়।

বিশ্লেষকদের ধারণা, ব্রিটিশ দম্পতিকেও ইরান পশ্চিমা দেশগুলোর সঙ্গে আলোচনায় চাপ সৃষ্টির কৌশল হিসেবে ব্যবহার করতে পারে।

সূত্র: বিবিসি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews