যুক্তরাষ্ট্রের বাস্কেটবল তারকাদের ন্যূনতম বেতন ৩ লাখ ডলার বা বাংলাদেশি টাকায় ৩৬ কোটি, ৭৪ লাখ, ৮৪ হাজার ৭০ টাকা। 

নতুন চুক্তিতে খেলোয়াড়দের ন্যূনতম বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ডলার। আগের চুক্তিতে এই ন্যূনতম বেতন ছিল ৬৬ হাজার ৭৯ ডলার। অর্থাৎ একলাফেই বেতন বেড়েছে প্রায় চার গুণ! পাশাপাশি দলগুলোর স্যালারি ক্যাপ বা বেতনসীমাও আকাশচুম্বী হয়েছে। 

২০২৫ সালে লিগের স্যালারি ক্যাপ যেখানে ছিল মাত্র ১৫ লাখ ডলার, ২০২৬ সালে তা বেড়ে দাঁড়াবে ৭০ লাখ ডলারে। চুক্তির মেয়াদ শেষে ২০৩৩ সাল নাগাদ এই অঙ্ক ১ কোটি ডলারে গিয়ে ঠেকবে।

বর্ধিত বেতনের পাশাপাশি এই ৭ বছর মেয়াদি চুক্তিতে খেলোয়াড়দের জন্য নতুন একটি রাজস্ব ভাগাভাগি মডেলও যুক্ত করা হয়েছে। এর ফলে এখন থেকে লিগের মোট আয়ের ২০ শতাংশ লভ্যাংশ পাবেন খেলোয়াড়রা।

উইমেন্স ন্যাশনাল বাস্কেটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউএনবিএ) প্রেসিডেন্ট ওগউমিকে বলেন, ‘এই চুক্তি আমাদের খেলোয়াড়দের নিজেদের মূল্য ও ভবিষ্যতের প্রতি প্রতিশ্রুতির ফসল। লিগে পেশাদারত্বের সংজ্ঞা নতুন করে লিখবে এই চুক্তি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews