চট্টগ্রাম

ইপিজেড থানাধীন ৩৯ নং ওয়ার্ডের আলী শাহ পাড়া রেল লাইন এলাকায় অসহায় মানুষের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

২৮ ফেব্রুয়ারি, শনিবার বিকেলে এই কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল।

কর্মসূচিতে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক, এডভোকেট মোঃ শাহেদ।

সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড পশ্চিম সভাপতি মোঃ আসাদুজ্জামান আসাদ,বিশিষ্ট সমাজসেবক হোমিও চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ এস এম এমরান, মাওঃ আব্দুল বারী, ডাঃ আর এস সুমন, সংগঠক মোঃ মোতাহার হোসেন বাদল সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে প্রায় অর্ধশত অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।এতে অন্যান্য ধর্ণাট্য ও বৃত্তশালীদের এগিয়ে আসার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews