হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের হালুয়াঘাটে অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে উপজেলার দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে গত দুই দিন ধরে পাঠদান কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয় ও হালুয়াঘাট মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টিতে বিদ্যালয় দু’টির মাঠ এবং আশপাশের রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। এমনকি শ্রেণিকক্ষের ভেতরে পানি প্রবেশ করায় সেখানে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিদ্যালয়গুলোতে ছাত্র-ছাত্রীদের যাতায়াতের কোনো উপযোগী পরিবেশ না থাকায় বাধ্য হয়েই কর্তৃপক্ষ পাঠদান বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।

হালুয়াঘাট মধ্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরে আলম জুয়েল জানান, গত দুই দিন আগে মাত্র তিনজন শিক্ষার্থী স্কুলে উপস্থিত হয়েছিল। এদের মধ্যে একজন শিক্ষার্থী পানিতে পড়ে যাওয়ায় নিরাপত্তার কথা চিন্তা করে বাধ্য হয়েই পাঠদান কার্যক্রম স্থগিত করা হয়।

এদিকে হালুয়াঘাট বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্মরত শিক্ষক আয়েশা আক্তার জানান, জলাবদ্ধতার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে পৌরসভার প্রশাসক জাকিয়া সুলতানা রোজী বিদ্যালয় প্রাঙ্গণ পরিদর্শন করেছেন। এ সময় শিক্ষক ও স্থানীয়রা স্কুল এবং যাতায়াতের রাস্তার জলাবদ্ধতা নিরসনে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews