নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান ওয়ান ব্যাংক পিএলসি। ব্যাংকটির রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট বিভাগ কালেকশন অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
বুধবার, ২৪ জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে ওয়ান ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
প্রতিষ্ঠানের নাম: ওয়ান ব্যাংক পিএলসি
পদের নাম: কালেকশন অফিসার
বিভাগ: রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট
লোকবল নিয়োগ: ১০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
আরও পড়ুন
আরও পড়ুন লোক নেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন অনলাইনে

অন্যান্য যোগ্যতা: অনলাইন প্ল্যাটফর্ম এবং মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহারে দক্ষ।
অভিজ্ঞতা: একই ধরনের কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: কমপক্ষে ২৪ বছর
কর্মস্থল: ঢাকা, ঢাকা (সাভার), গাজীপুর, নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৭ জুলাই ২০২৬