​দীর্ঘ দুই যুগেরও বেশি সময় পার হয়ে গেলেও এক ব্যক্তির অক্ষত লাশ পেয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি কুমিল্লার মনোহরগঞ্জের উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে।

শুক্রবার বিকালে প্রয়াত রমজান আলীর স্ত্রীর মৃত্যুর পর কবর খুড়তে গিয়ে দেখা যায়-মাটি রমজান আলীর দেহ স্পর্শও করেনি। কাফনের কাপড় ও শরীর সম্পূর্ণ অক্ষত।

পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সে অবস্থায় রেখেই পাশে তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করা হয়।

​স্থানীয়রা জানান, রমজান আলী অত্যন্ত সৎ ও পরহেজগার একজন মানুষ ছিলেন। হাটে-বাজারে চাউল-আটা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তিনি কারো হক নষ্ট করেননি। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ তো ঠিক সময়ে আদায় করতেন।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews