ইরানের প্রধান বিচারপতি হিসেবে আবারও নিযুক্ত হয়েছেন হোজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন গোলামহোসেইন মোহসেনি এজেই।  দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি তাকে দেশটির বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দেন। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের বার্তা সংস্থা মেহের। 

রোববার (৫ জুলাই) জারি করা এক ডিক্রিতে সংবিধানের ১৫৭ অনুচ্ছেদের আওতায় এজেইকে নতুন মেয়াদের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন

আরও পড়ুন

কেন ইরাকে নেওয়া হচ্ছে খামেনির লাশ?

কেন ইরাকে নেওয়া হচ্ছে খামেনির লাশ?

ডিক্রিতে বিচার বিভাগের প্রধান হিসেবে এজেইর দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়াতুল্লাহ খামেনি। একই সঙ্গে তিনি প্রয়া নেতার এবং নিজের জোর দিয়ে বলা বিচার বিভাগ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিষয়টিও স্মরণ করেন।

তিনি আশা প্রকাশ করেন, বিচার বিভাগের প্রধান, বিচারিক কর্মকর্তারা এবং বিচারকদের সম্মিলিত ও আরও জোরালো প্রচেষ্টায় ইরানের জনগণ আরও উন্নত বিচারসেবা পাবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews