ইরানের সাথে আলোচনার মাধ্যমে সংবেদনশীল হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রাখতে এক বড় ধরনের সমঝোতার আশা করছে ইরাক। আল জাজিরা মঙ্গলবার (৪ আগস্ট) ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানিয়েছে, 'হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী ট্যাংকারগুলোর নির্বিঘ্ন চলাচল' নিশ্চিত করতে তেহরানের সাথে বর্তমানে আলোচনা চালিয়ে যাচ্ছে বাগদাদ।'

ইরাকের তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদায়ের স্বয়ং এই আলোচনার কথা নিশ্চিত করেছেন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেছেন, 'আগামী দিনগুলোতে আমরা এক গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছাতে পারব, যা এই পথ দিয়ে তেলের চালান ও বড় ট্যাংকারগুলোর নিরাপদ এবং সহজ চলাচলে বড় ভূমিকা রাখবে।'

সহজ কথায়, বিশ্ববাজারের জ্বালানি সরবরাহের প্রধান এই সামুদ্রিক রুটে তেলবাহী জাহাজগুলো যাতে কোনো বাধা ছাড়াই নিরাপদে যাতায়াত করতে পারে, সে বিষয় নিশ্চিত করতেই দুই প্রতিবেশী দেশের মধ্যে এই জোর তৎপরতা চলছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews