মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এখনো ব্যাহত থাকলেও সৌদি আরব, রাশিয়াসহ ওপেক প্লাসভুক্ত সাতটি দেশ সেপ্টেম্বরের জন্য তেল উৎপাদন কোটা আবারো বাড়াতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২ আগস্ট) অনলাইনে অনুষ্ঠেয় বৈঠকে সম্প্রসারিত তেল রফতানিকারক দেশগুলোর জোট (ওপেক প্লাস) দৈনিক উৎপাদন এক লাখ ৮৮ হাজার ব্যারেল বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

রিস্টাড এনার্জির বিশ্লেষক জর্জ লিওন বলেন, গত কয়েক মাস ধরেই একই ধরনের হারে উৎপাদন বাড়ানো হয়েছে।

তবে তার মতে, চলমান উৎপাদন সমন্বয় কর্মসূচির আওতায় সেপ্টেম্বরের এই বৃদ্ধি সম্ভবত শেষ ধাপ হবে।

২০২২ সালের শেষ ভাগ থেকে ২০২৩ সালের মধ্যে তেলের দাম কমে যাওয়ার আশঙ্কায় ওপেক প্লাস তিন দফায় উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। এতে দৈনিক মোট উৎপাদন প্রায় ৬০ লাখ ব্যারেল কমানো হয়।

পরে সৌদি আরব, রাশিয়া, ইরাক, কুয়েত, কাজাখস্তান, আলজেরিয়া, ওমান এবং ১ মে জোট ছেড়ে যাওয়া সংযুক্ত আরব আমিরাত তাদের কৌশল পরিবর্তন করে। তারা ২০২৫ সাল থেকে ধাপে ধাপে উৎপাদন বাড়াতে শুরু করে।

সেপ্টেম্বরে উৎপাদন বাড়ানো হলে ওপেক প্লাসের ঘোষিত তিনটি উৎপাদন হ্রাস প্যাকেজের মধ্যে দ্বিতীয়টির প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে।

সূত্র: বাসস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews