২০২৬ বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে অনলাইনে প্রতারণার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করেছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, টুর্নামেন্ট শুরুর পর থেকে বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের আদলে তৈরি অন্তত ৩৩৬টি ভুয়া ডোমেইন শনাক্ত করা হয়েছে। এসব সাইটে বিনামূল্যে খেলা দেখার প্রলোভন দেখিয়ে অর্থ ও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

এছাড়া ভুয়া বেটিং ও ম্যাচ পূর্বাভাস ওয়েবসাইটের মাধ্যমেও ব্যবহারকারীদের নাম, ই-মেইল ও ফোন নম্বর সংগ্রহ করা হচ্ছে। একই পাসওয়ার্ড একাধিক প্ল্যাটফর্মে ব্যবহার করলে অ্যাকাউন্ট হ্যাকের ঝুঁকিও বাড়ছে। ক্যাসপারস্কি জানিয়েছে, ফুটবলপ্রেমীদের লক্ষ্য করে ফিশিং ই-মেইলও পাঠানো হচ্ছে, যেখানে ভুয়া ম্যাচ বিশ্লেষণ বা জয়ের পূর্বাভাসের নামে অর্থ পরিশোধে প্রলুব্ধ করা হয়।

প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের শুধুমাত্র অফিসিয়াল সম্প্রচার মাধ্যম ব্যবহার, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা, মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু রাখা এবং নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছে।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews