আরো একটি রেকর্ডের অপেক্ষায় আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। রেকর্ড দর্শকের সামনে আর্জেন্টাইন জাদুকর দেখালেন নিজের ঝলক। ক্যারিয়ারে ৮৯৯ তম গোল করলেন মেসি। মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার ভোরে ডি.সি. ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি। হার দিয়ে লিগ শুরুর পর মিয়ামির এটি টানা দ্বিতীয় জয়। আগের ম্যাচে দুটি গোল করা মেসি এই ম্যাচের এক গোলে আরেক ধাপ এগিয়ে গেলেন ৯০০ গোলের দিকে। এখন তার ক্যারিয়ার গোল সংখ্যা ৮৯৯। ইন্টার মিয়ামিতে নাম লেখানোর পর ডি.সি. ইউনাইটেডের মাঠে এটিই ছিল মেসির প্রথম ম্যাচ। আগের দুই বছরে তাদের মাঠে মিয়ামির ম্যাচে তিনি খেলতে পারেননি চোটের কারণে। এবার তিনি ফিট থাকায় ম্যাচের আবেদন পৌঁছে যায় ভিন্ন মাত্রায়।

নিজেদের ঘরের মাঠ ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতার অডি ফিল্ড থেকে ডি.সি. ইউনাইটেড ম্যাচটি নিয়ে যায় বাল্টিমোরের এমঅ্যান্ডটি ব্যাংক স্টেডিয়ামে। ম্যাচের ১৭ মিনিটে রদ্রিগো ডি পলের গোলে এগিয়ে যায় মিয়ামি। ১০ মিনিট পরই লিওনেল মেসির গোলে ব্যবধান দ্বিগুণ হয়। দুই গোলে লিড নিয়ে বিরতিতে যায় মিয়ামি। দ্বিতীয়ার্ধে আর গোল বাড়াতে পারেনি তারা। ৭৫ মিনিটে একটি গোল শোধ করে ডিসি ইউনাইটেড। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ওয়েস্টার্ন কনফারেন্সে ইন্টার মিয়ামি আছে পয়েন্ট তালিকার চারে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews