ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৫ থেকে ৬৮ শতাংশ ভোট পড়লে বিএনপির নেতৃত্বাধীন জোট একক সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। আর এই হার যদি ৫৩ থেকে ৫৮ শতাংশ হয় এবং উচ্চমাত্রায় সংগঠিত ও আদর্শ ভোটারের আধিপত্য থাকে, তাহলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা তৈরি হবে। এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইডিডি)। গতকাল সোমবার প্রকাশিত প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এর আগে তিনটি পূর্বাভাস প্রকাশ করেছে বিআইডিডি। চতুর্থ এই পূর্বাভাসে তারা নির্বাচনে সম্ভাব্য ভোট পড়ার হার, দলগুলোর আসনভিত্তিক ফলাফল, ভোটের হারের তারতম্যের কারণে ফলাফল কীভাবে পরিবর্তন হতে পারে এবং ভোটের কেন্দ্রের সম্ভাব্য ঝুঁকিগুলো বিশ্লেষণ করেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews