কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের পশ্চিম জাওয়ার পীর বাড়ি থেকে দশদরুন কান্দা পর্যন্ত রাস্তার বর্তমানে বেহাল দশা। অসংখ্য যানবাহন এই রাস্তা দিয়ে প্রতিনিয়ত চলাচল করে। অথচ, দীর্ঘদিন ধরে রাস্তাটি কর্দমাক্ত থাকায় যানবাহন ও মানুষের চলাচলের প্রায় অযোগ্য হয়ে পড়েছে। অনেক দিন ধরে রাস্তাটা পাকা না হওয়ায় জনদুর্ভোগ শুধু বাড়ছেই। প্রতিদিন শত-শত সাধারণ মানুষ, স্কুল-কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, অসুস্থ রোগী ও যানবাহন চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। গর্ভবতী নারী, বয়স্ক মানুষ ও অসুস্থ পথচারীদের জন্য এ সড়কে চলাচল করা অত্যন্ত কষ্টদায়ক হয়ে পড়ছে। বর্ষাকালে রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে ওঠে। বৃষ্টির পানি জমে গর্তগুলো আড়াল হয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। অনেক সময় যানবাহন বিকল হয়ে পড়ে এবং কৃষকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় । কৃষকদের উৎপাদিত ফসল বাজারজাতকরণে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি পায়। অথচ, গ্রামাঞ্চলের উন্নয়ন ব্যতিরেকে একটি দেশের সামগ্রিক উন্নয়নের কথা চিন্তা করাও মুশকিল। তাই অতি দ্রুত রাস্তাটি পাকা করার কাজ শুরু করা হোক। গ্রামবাসীর চলাচলের সুবিধার্থে রাস্তাটি দ্রুত পাকা করে জনদুর্ভোগ লাঘবের জন্য তাড়াইল উপজেলা প্রশাসন ও ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. শরীফুল ইসলাম
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews