ঢাকা, ৬ ফেব্রুয়ারি – দেশের বাজারে স্বর্ণের দাম বড় ব্যবধানে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস।

ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৭ হাজার ৬৪০ টাকা কমিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা। শুক্রবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই তথ্য জানিয়েছে এবং সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমার কারণে এই সমন্বয় করা হয়েছে। নতুন নির্ধারণ করা দরে ২২ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৪ হাজার ৪৫০ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪২ হাজার ৯০৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ৮ হাজার ২০২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭০ হাজার ৪১১ টাকায় বিক্রি হবে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত হবে।

তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৯০৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এস এম/ ৬ ফেব্রুয়ারি ২০২৬



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews