দিনের শুরু থেকে রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকাটা এখন অনেকেরই অভ্যাস। ফেসবুক, হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম-সব প্ল্যাটফর্মেই চলছে নিয়মিত পোস্ট, রিঅ্যাকশন আর মন্তব্যের আদান-প্রদান। তবে এতদিন ইনস্টাগ্রামে একটি বড় সীমাবদ্ধতা ছিল একবার কমেন্ট করে ফেললে সেটি আর সংশোধন করার সুযোগ পাওয়া যেত না।

এই সমস্যার অবসান ঘটাতে নতুন ফিচার নিয়ে আসছে ইনস্টাগ্রাম। এখন থেকে ব্যবহারকারীরা তাদের করা কমেন্ট সহজেই এডিট করতে পারবেন। অর্থাৎ, টাইপ ভুল হোক বা মত পরিবর্তনের প্রয়োজনে কমেন্ট মুছে নতুন করে লেখার ঝামেলা আর থাকবে না।

তবে এই সুবিধার সঙ্গে রয়েছে একটি নির্দিষ্ট সময়সীমা। কমেন্ট পোস্ট করার পর সর্বোচ্চ ১৫ মিনিট পর্যন্তই সেটি এডিট করা যাবে। নির্ধারিত সময়ের মধ্যে যতবার ইচ্ছা পরিবর্তন করা গেলেও, শেষবার যেটি এডিট করা হবে সেটিই অন্যদের কাছে দৃশ্যমান থাকবে।

নতুন এই আপডেটটি অনেকটা ফেসবুকের কমেন্ট এডিট অপশনের মতোই কাজ করবে। ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতেই এমন পরিবর্তন আনা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, ফিচার আপডেটের পাশাপাশি ইনস্টাগ্রামের মেসেজিং সিস্টেম নিয়েও আসছে বড় পরিবর্তন। মেটা প্ল্যাটফর্মস জানিয়েছে, আগামী ৮ মে থেকে ডিফল্টভাবে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ সুবিধাটি আর সক্রিয় থাকবে না। এই সিদ্ধান্তে অনেক ব্যবহারকারীর মধ্যে গোপনীয়তা নিয়ে উদ্বেগ তৈরি হলেও, প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন এতে সরাসরি নিরাপত্তা ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা কম।

কেএসকে



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews