বলিউডের ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের ‘বিগ বস’-এর নতুন সিজন ঘিরে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাচ্ছে ‘বিগ বস ২০’। তবে এখন পর্যন্ত প্রতিযোগীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি নির্মাতারা। এর মধ্যেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে একের পর এক নাম নিয়ে জল্পনা চলছে। সে তালিকায় এবার উঠে এসেছে ‘নাগিন’খ্যাত অভিনেত্রী মৌনী রায়ের নাম।

সালমান খানের সঞ্চালনায় ‘বিগ বস ২০’-এ প্রতিযোগী হিসেবে যোগ দেওয়ার জন্য অভিনেত্রী মৌনী রায়কে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা। যদিও সেই প্রস্তাবে অভিনেত্রী সম্মতি দিয়েছেন কিনা, তা এখনো নিশ্চিত নয়। মৌনীকে শোতে নিয়ে আসতে নির্মাতারা নাকি বেশ আগ্রহী। বিপুল অঙ্কের পারিশ্রমিক দিতেও প্রস্তুত বলে জানা গেছে। বর্তমানে অভিনেত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শেষ পর্যন্ত মৌনী  রায় ‘বিগ বস’-এর ঘরে ঢুকবেন কিনা, তার উত্তর মিলবে আনুষ্ঠানিক ঘোষণার পরেই।

মৌনী রায়কে ঘিরে খবর ছড়াতেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। এক নেটিজেন লিখেছেন— মৌনী ‘বিগ বস’-এর মতো অনুষ্ঠানের থেকে অনেক বেশি জনপ্রিয় নাম। তার হাতে একাধিক কাজ রয়েছে। তবে তিনি যদি সত্যিই আসেন, তাহলে অনুষ্ঠান জমে উঠবে।

এদিকে অভিনেত্রী জেনিফার উইঙ্গেটের উপস্থিতির কথাও শোনা যাচ্ছে। তাই আরেক নেটিজেন লিখেছেন—মৌনী এবং জেনিফার উইঙ্গেট কোনো দিনই ‘বিগ বস’-এ আসবেন না। তারা দুজনেই যথেষ্ট জনপ্রিয়। এখানে এসে আলাদা করে কিছু পাওয়ার নেই।

শুধু মৌনী রায় নন, আরও বেশ কয়েকজন তারকার নাম নিয়েও জোর জল্পনা চলছে। যে নামগুলো নিয়ে ইতোমধ্যে আলোচনার খবর প্রকাশ্যে এসেছে। তাদের মধ্যে রয়েছেন— মাহি ভিজ, গীতা বসরা, জান্নাত জুবের, সুনীল পাল ও শৌভিক চক্রবর্তী। ললিত মোদির নামও উঠে এসেছে।

‘বিগ বস ২০’-এর সূচনা হওয়ার কথা ৬ সেপ্টেম্বর। এ সিজনেও সালমান খানই সঞ্চালকের ভূমিকায় থাকছেন বলে একটি সূত্র জানিয়েছে। 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews