ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার খান ইউনিসের পশ্চিমে আল-মাওয়াসি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত এবং আরো কয়েকজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মে) চিকিৎসা সূত্র এ তথ্য জানায়।

আহতদের খান ইউনিসের নাসের মেডিক্যাল কমপ্লেক্সে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এর আগে, বুধবার ঈদুল আজহার প্রথম দিনে মধ্য গাজা শহরের ওমর আল-মুখতার সড়কে আল-ইসরা টাওয়ারের কাছে একটি বাড়ি লক্ষ্য করে চালানো ইসরাইলি বিমান হামলায় দুই কিশোরী ও দুই নারীসহ ১০ জন ফিলিস্তিনি নিহত হন। এতে আরো ১৮ জন আহত হয়েছেন।

গাজা মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি হামলায় ৯১০ জন ফিলিস্তিনি নিহত এবং দুই হাজার ৭৪৭ জন আহত হয়েছেন।

ফিলিস্তিনিদের দেয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইল গাজা উপত্যকায় গণহত্যা যুদ্ধ শুরু করে। এতে ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭২ হাজারেরও বেশি মানুষ আহত হন, যাদের অধিকাংশই নারী ও শিশু।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews