ঢাকা-৮ আসনের বয়সে তরুণ এক এমপি প্রার্থী ওই আসনের ভোটারদের মুখোমুখি হয়েছেন। একটি নবীন দলের মনোনয়ন পাওয়া ওই প্রার্থী, তাঁর সঙ্গে থাকা লোকজন এবং সাধারণ ভোটাররা জটলার মতো করে রাস্তায় দাঁড়িয়েছেন।

প্রার্থীর সঙ্গে একজন ভোটারের আলাপ হচ্ছে। উৎসুক লোকেরা তাঁদের কথা শুনছেন। কেউ কেউ মুঠোফোনে আলাপটি ভিডিও করছেন। প্রার্থী এবং ভোটার দুজনেরই গায়ে পাঞ্জাবি। মাথায় টুপি।

একই আসনে একটি বড় দলের টিকিট নিয়ে অন্য একজন প্রভাবশালী নেতা নির্বাচন করছেন। সেই নেতার লোকজনের কারণে এলাকার লোক কতটা অতিষ্ঠ, তাই নিয়ে দুজনের কথা হচ্ছে।

ভোটার বলছিলেন, বড় দলটির প্রভাবশালী ওই নেতার অনুসারীরা সমানে দুর্নীতি-চাঁদাবাজি করে যাচ্ছেন।

নবীন দলের তরুণ প্রার্থী বললেন, ‘তাঁর (প্রতিপক্ষ প্রার্থীর) লোকজন এসব করছেন, তাহলে উনি এত ভদ্র সাজেন কেন?’

তখন ভোটার তাঁকে যথেষ্ট শ্লেষ মেশানো গলায় খোঁচা মেরে বললেন, ‘ভদ্র মানে, আমার আপনার মতো ভদ্র। আমি আপনি ভদ্র না! এই যে আপনি নির্বাচনের কারণে টুপি পরছেন, এত দিন কিন্তু আপনার মাথায় টুপি ছিল না! এখন আপনার মাথায় টুপি।’

ভোটার মুখের ওপর এমন কথা বলবেন, তা তরুণ প্রার্থীটি আশা করেননি। তিনি থতমত খেলেন, তারপর বেশ জোরের সঙ্গে বললেন, ‘দ্যাখেন, আমি মাদ্রাসায় লেখাপড়া করছি...।’

ভোটার বললেন, ‘আপনি মাদ্রাসায় পড়ছেন, আমি কিন্তু মাদ্রাসায় পড়ি নাই। আমি জেনারেল লাইনে পড়ছি।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews