অনেকের মতে, ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় লড়াই হলো ‘এল ক্ল্যাসিকো’। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যকার মর্যাদার সেই লড়াই আজ। এই ম্যাচ হার এড়াতে পারলেই টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত হবে বার্সেলোনা।

বার্সেলোনার মাঠে কাম্প নউয়ে লা লিগার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রোববার রাত ১টায়।

শিরোপার অপেক্ষা আর দীর্ঘ করতে চান না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। শিষ্যদের মাঝেও এই দাগাদা দিয়ে রেখেছেন জার্মান এই কোচ।

“টানা দুটি লিগ শিরোপা জয় হবে বিশাল অর্জন, কিন্তু আমাদের কাজটি শেষ করতে হবে। চূড়ান্ত পদক্ষেপটি নিতে হবে।”

“সবার মধ্যে বোঝাপড়াটা দারুণ। লা মাজিয়া (বার্সেলোনার একাডেমি) বিশেষ কিছু। টানা দ্বিতীয় শিরোপা জয় হবে অবিশ্বাস্য। তাদের প্রতিদিনের মানসিকতা প্রশংসার দাবিদার। আমার জন্য ১১ জন খেলোয়াড় বেছে নেওয়া সহজ হবে না, কারণ কিছু খেলোয়াড় ফিরে এসেছে (চোট কাটিয়ে) এবং দলে অন্তর্ভুক্ত হতে চায়। সবাই খুব পেশাদার এবং আমার দলের এই দিকটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিই।”

মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের প্রধান তারকা লামিনে ইয়ামালকে পাচ্ছে না বার্সেলোনা। পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন স্পেনের এই তরুণ সেনসেশন।

ওদিকে দলের পারফরম্যান্স ছাড়াও নানান প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল। সংবাদমাধ্যমে এসেছে ড্রেসিংরুমে খেলোয়াড়দের মধ্যে বিভেদ। মাঠের বাইরের ঘটনায় কিলিয়ান এমবাপে হচ্ছেন সমালোচিত।

ভালভার্দে ও চুয়ামেনির মধ্যে মারামারি হয়ে মাথার আঘাত পেয়ে ছিটকে গেছেন মিডফিল্ডার ভালভার্দে। চোটের কারণে মাঠের বাইরে রদ্রিগো, আরদা গুলার, এদার মিলিতাও, কারভাহাল, মেন্ডিরাও।

চোটের কারণে রিয়াল মাদ্রিদের সবশেষ ম্যাচে এমবাপে খেলতে পারেননি। বার্সেলোনার বিপক্ষে তিনি ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। গত মৌসুমে ৩১ গোল করে তিনিই ছিলেন লা লিগার সর্বোচ্চ স্কোরার। ২৮ ম্যাচে ২৪ গোল করে এবারও লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews