দীর্ঘ সময় রোজা রাখার পর শরীরের সবচেয়ে বড় চাহিদা হয় পানি ও সতেজতা। ইফতারে তাই এমন একটি পানীয় রাখা জরুরি, যা দ্রুত পানিশূন্যতা দূর করবে এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখবে। শসা-লেবুর শরবত হতে পারে সেই সহজ ও স্বাস্থ্যকর সমাধান। শসার প্রাকৃতিক জলীয় অংশ আর লেবুর ভিটামিন সি মিলে এই পানীয় শুধু তৃষ্ণাই মেটায় না, বরং ক্লান্ত শরীরে ফিরিয়ে আনে সতেজ অনুভূতি। অল্প কিছু উপকরণেই ঘরে তৈরি করা যায় এই হালকা, পুষ্টিকর ও সুস্বাদু শরবত।

উপকরণ
শসা কুচি ১ কাপ
লেবুর রস ২ টেবিল চামচ
ঠান্ডা পানি ২ গ্লাস
চিনি/মধু ২ টেবিল চামচ (স্বাদমতো)
সামান্য লবণ

আরও পড়ুন
ঘরেই বানিয়ে নিন মুচমুচে স্বাদের আলুর ডোনাট
খুশির দিনে ঘরেই বানিয়ে নিন গোলাপজাম

যেভাবে তৈরি করবেন
প্রথমেই শসা ধুয়ে ছোট ছোট করে কেটে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্লেন্ড হয়ে গেলে তা ছাকনি দিয়ে ছেঁকে নিন। ব্যস তৈরি হয়ে গেলো পুষ্টিকর শসা-লেবুর শরবত। এবার পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।

জেএস/এএসএম



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews