যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনায় পারমাণবিক কর্মসূচির বিষয়টি অগ্রাধিকার পাবে। তিনি আরও জানান, এনিয়ে কোনো বিকল্প পরিকল্পনার প্রয়োজন নেই বলে তিনি মনে করেন।

বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) শার্লটসভিলের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির মূল শর্ত হবে দেশটির পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধ রাখা। কোনো পারমাণবিক অস্ত্র থাকবে না।

আলোচনার সময়সীমা নিয়ে অনিশ্চয়তার কথাও স্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা একবারেই শেষ হবে নাকি আগামী সপ্তাহগুলোতেও চলবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

এসময় আলোচনার জন্য জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশে রওনা হওয়ার প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভ্যান্সকে শুভকামনা জানিয়েছেন। এক প্রশ্নের জবাবে ট্রাম্প দাবি করেন, ইরানে ইতিমধ্যে ‘রেজিম চেঞ্জ’ ঘটেছে বলে তার ধারণা। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি।

আঞ্চলিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দেওয়া হবে। একই সঙ্গে তিনি মন্তব্য করেন, যুক্তরাষ্ট্রের জন্য এই পথটির কোনো বিকল্প নির্ভরতা নেই।

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরান টোল আদায় করবে এমন খবরের বিষয়ে প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, এমন কোনো পরিস্থিতি যুক্তরাষ্ট্র মেনে নেবে না।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews