আহমেদাবাদে গতকাল স্বাগতিক গুজরাট টাইটানসকে ৫ উইকেটে হারিয়ে আইপিএল শিরোপা জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ নিয়ে টানা দুই বছর আইপিএল শিরোপা জিতল বিরাট কোহলির দল। আর এই জয়ের সবচেয়ে আবেগঘন মুহূর্তগুলোর একটি ছিল বিরাট কোহলি ও আনুশকা শর্মার ভালোবাসাভরা উদ্‌যাপন।
ফাইনালে বিরাট কোহলি খেলেছেন দুর্দান্ত এক ইনিংস। নিজের আইপিএল ক্যারিয়ারের আরেকটি অর্ধশতক তুলে নেওয়ার পর ম্যাচ শেষ করেন অপরাজিত ৭৫ রানে। শেষ পর্যন্ত লং অনের ওপর দিয়ে হাঁকানো এক ছক্কাতেই নিশ্চিত হয় আরসিবির জয় এবং শিরোপা ধরে রাখার কীর্তি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews