স্পেনের একটি রেস্তোরাঁ অতিরিক্ত খেয়ে খাবার নষ্ট করা ঠেকাতে অভিনব এক নিয়ম চালু করেছে, যা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, কেউ অতিরিক্ত খেয়ে অসুস্থ হয়ে বমি করলে তাকে অতিরিক্ত অর্থ জরিমানা হিসেবে দিতে হবে। রেস্তোরাঁ কর্তৃপক্ষের দাবি, কিছু গ্রাহক শুধু চ্যালেঞ্জ বা লোভের বশে প্রয়োজনের চেয়ে বেশি খাবার অর্ডার করেন, ফলে অপচয় বাড়ে।

এ ‘বমি ফি’ চালুর উদ্দেশ্য হলো খাবারের অপচয় কমানো এবং গ্রাহকদের দায়িত্বশীল আচরণে উৎসাহিত করা।
ব্যতিক্রমী এ নিয়ম নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে কার্যকর উদ্যোগ বলছেন, আবার কেউ এটিকে অতিরিক্ত কঠোর বলেও মন্তব্য করেছেন। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews