বাংলাদেশি মডেল ও অভিনেত্রী শিরিন আক্তার শিলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের ছাত্রী। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তার স্বপ্ন ছিল ঢাবির শিক্ষক হওয়ার। কার্জন হলে একটি ফটোশুটে অংশ নিয়ে এমনটি জানান দেশের এই জনপ্রিয় মডেল।

শিরিন আক্তার শিলা নিজের ফেসবুকে লেখেন, ‘এই করিডোরটা আজ কেমন যেন অন্যরকম লাগছে। ২০১৬-১৭ সেশনে আমি এখানে একজন ছাত্রী ছিলাম। স্বপ্ন ছিল ঢাবির (ঢাকা বিশ্ববিদ্যালয়) একজন ফিজিক্স লেকচারার হওয়ার। চেষ্টা করেছিলাম, সত্যিই… কিন্তু কোথায় যেন তাল কেটে গেল, আর জীবন আমাকে অন্য এক ঝলমলে জগতে নিয়ে গেল।’

তিনি আরও লেখেন, ‘আজ এখানে শুট করতে এসে হঠাৎ সব স্মৃতি ফিরে এলো। তখন জীবনটা হয়তো সহজ ছিল… অথবা আমিই ছিলাম সহজ। এখনকার জীবনের জন্য কোনো অভিযোগ নেই। তবুও কোথাও একটা প্রশ্ন থেকে যায়, যদি থেকে যেতাম?’ 

২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন শিরিন আক্তার শিলা। তবে সেবার মুকুট জিততে পারেননি। পরের বছর অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। এরপর শোবিজে যাত্রা শুরু শিলার। ইতোমধ্যে বেশ কিছু সিরিজে অভিনয় করে দর্শকমহলে প্রশংসিত হয়েছেন তিনি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews