গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা লঞ্চঘাট এলাকায় স্বামীর প্রতি অভিমান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

নিহত গৃহবধূর নাম হুমায়রা বেগম (২৩)। তিনি আবদুল জলিলের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে হুমায়রা বেগম বাপের বাড়িতে চলে আসেন। পরে গত রাতে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা দাবি করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews