আফ্রিকার দেশ সুদানের যুদ্ধবিধ্বস্ত দারফুর অঞ্চলে লক্ষাধিক শিশু চরম সহিংসতা, অনাহার ও বাস্তুচ্যুতির মধ্যে দিন কাটাচ্ছে বলে মঙ্গলবার সতর্ক করেছে জাতিসংঘ। একই সঙ্গে সংস্থাটি অভিযোগ করেছে, এ সংকটের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ অত্যন্ত কম। জেনেভা থেকে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের বরাতে এএফপি জানায়, দারফুরে দুই দশক আগে যে ভয়াবহতা বিশ্বকে নাড়া দিয়েছিল, এখন আবারও সেই ইতিহাস আরও ভয়াবহ রূপে ফিরে এসেছে। ইউনিসেফের সুদানের প্রতিনিধি শেলডন ইয়েট বলেন, ‘আবারও লক্ষাধিক শিশু চরম সহিংসতা, ক্ষুধা ও বাস্তুচ্যুতির মধ্যে জীবন কাটাচ্ছে।’ তিনি জেনেভায় সাংবাদিকদের ভার্চুয়াল ব্রিফিংয়ে বলেন, ‘কিন্তু এবার সংকট আরও গভীর অথচ আন্তর্জাতিক মনোযোগ তাদের দুর্ভোগের তুলনায় অনেক কম।’ ইয়েট ২০০৫ সালে দারফুর নিয়ে ইউনিসেফের প্রথম ‘চাইল্ড অ্যালার্ট’ প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, তখন বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এ বছর সুদানের জন্য ইউনিসেফের ৯৬ কোটি ৩০ লাখ ডলারের মানবিক সহায়তা আবেদন এখন পর্যন্ত মাত্র ১৬ শতাংশ পূরণ হয়েছে বলে সংস্থাটি জানায়।  -এএফপি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews