বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা তান্না প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এমনটি জানান অভিনেত্রী।

সম্প্রতি একটি আবেগঘন পোস্টে কারিশমা প্রকাশ করেছেন কিছু ছবি, যেখানে দেখা যায় তিনি স্বামী বরুণের সঙ্গে দুই থেকে তিন হওয়ার আনন্দ ভাগাভাগি করছেন। পোস্টে তিনি লিখেছেন,‘অলৌকিক কিছু ঘটতে চলেছে। আগস্টে আমাদের জীবনের সেরা উপহারটি আসছে।’

প্রকাশিত ছবিগুলোতে হবু মা-বাবাকে ছোট জুতা, ‘মা’ ও ‘বাবা’ লেখা টুপি হাতে বিভিন্ন ভঙ্গিতে দেখা গেছে। এই আনন্দঘন মুহূর্ত এরই মধ্যে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে দিয়েছে।

সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন অনেক তারকা। তালিকায় রয়েছেন খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ, সোনাল চৌহানসহ আরও অনেকে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews