পঞ্চগড়ে আন্তজেলা ডাকাত দলের ১০ সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশকিছু দেশীয় অস্ত্র ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, চক্রটি অন্য জেলা থেকে ডাকাতির উদ্দেশ্যে মাইক্রোবাসে পঞ্চগড়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দুজনকে সদর হাসপাতালের সামনে থেকে মাইক্রোসহ আটক করা হয়। তাদের দেওয়া তথ্য মতে অন্যদের আটক এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।