যুক্তরাজ্যে ‘হার্বি’ নামের একটি খরগোশকে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী খরগোশ হিসেবে ঘোষণা করা হয়েছে। জানা গেছে, এই পোষা খরগোশটি স্বাভাবিক গড় আয়ুর চেয়ে অনেক বেশি সময় ধরে বেঁচে থেকে নতুন রেকর্ড গড়েছে। সাধারণত খরগোশের আয়ু ৮ থেকে ১২ বছর হলেও ‘হার্বি’ সে সীমা ছাড়িয়ে গিয়ে সবার দৃষ্টি কেড়েছে।
খরগোশটির মালিক জানান, সঠিক খাবার, যতœ এবং নিরাপদ পরিবেশই তার দীর্ঘ জীবনের মূল রহস্য। নিয়মিত পরিচর্যা এবং স্বাস্থ্যসেবা পাওয়ার কারণেই ‘হার্বি’ এত বছর সুস্থভাবে বেঁচে থাকতে পেরেছে।
প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পোষা প্রাণীর সঠিক যতœ নিলে তাদের আয়ু উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব- হার্বি তারই একটি উজ্জ্বল উদাহরণ।
এ ঘটনা প্রাণীপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে এবং দীর্ঘজীবী পোষা প্রাণী নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সূত্র : জে এন।