কথা ছিল, আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতির পদে লড়বেন জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ। সেভাবেই এগোচ্ছিল সবকিছু, এর মাঝেই ছেদ টানলেন নায়ক। জানালেন, ব্যক্তিগত কারণে নির্বাচন করছেন না তিনি। তার এমন ঘোষণায় দ্বিবার্ষিক এ নির্বাচন নতুন মোড় নিল। 

সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে গণমাধ্যমকে বাপ্পারাজ বলেন, আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মাঝে ব্যবসায়িক কারণ একটি। নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন সামনে রেখে এফডিসিপাড়ায় নির্বাচনী উত্তাপ বাড়তে শুরু করেছে। সম্ভাব্য প্রার্থী, জোট ও প্যানেল নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে এখন সরগরম আলোচনা।

বাপ্পারাজের সরে দাঁড়ানোর ঘোষণার পর শিল্পী সমিতির নির্বাচনের সমীকরণে নতুন মাত্রা যোগ হয়েছে। সভাপতি পদে শেষ পর্যন্ত কারা মাঠে থাকবেন, তা নিয়ে চলচ্চিত্র মহলে চলছে বিস্তর আলোচনা ও হিসাব-নিকাশ।

উল্লেখ্য, শিল্পী সমিতির সর্বশেষ কার্যনির্বাহী পরিষদের (মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল) মেয়াদ শেষ হয়েছে গত ২৪ এপ্রিল। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নতুন নির্বাচন দিতে হবে।

বিডি প্রতিদিন/কেএইচটি



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews