আন্তর্জাতিক কিছু সংবাদ মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ইরানে ৩০০ কোটি ডলার পাঠানো সংক্রান্ত খবর প্রকাশিত হওয়ার পরপরই আজ সকালে এই দাবি সম্পূর্ণ নাকচ করেছে আমিরাত।

ইরানের কোনো অবরুদ্ধ তহবিল বা অর্থ সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে ছাড় করা, হস্তান্তর করা বা তেহরানের কাছে তুলে দেয়া হয়নি বলে জানিয়েছে দেশটি।

সংযুক্ত আরব আমিরাতের সরকারি বার্তাসংস্থা ওয়াম দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে।

আমিরাত বলেছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত এসব দাবি পুরোপুরি মিথ্যা এবং এর কোনো বাস্তব ভিত্তি বা নির্ভরযোগ্য তথ্য নেই।

এর আগে রয়টার্স পারস্য উপসাগরীয় অঞ্চলের দু’টি সূত্রের বরাত দিয়ে একটি খবর প্রকাশ করেছিল। সেখানে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাত ইরানের মোট এক হাজার কোটি ডলারের সম্পদ ছাড় করতে রাজি হয়েছে, যার মধ্যে ৩০০ কোটি ডলারেরও বেশি অর্থ ইতোমধ্যে তেহরানের হাতে তুলে দেয়া হয়েছে।

কিন্তু এই তথ্যকে ভিত্তিহীন দাবি করে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যমগুলোকে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছে। একইসাথে তারা কোনো রকম যাচাই-বাছাই ছাড়া মনগড়া খবর প্রকাশ করা থেকে বিরত থেকে কেবল সরকারি উৎস থেকে তথ্য নেয়ার আহ্বান জানায়।

সূত্র: ইরনা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews