জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের আন্দোলন চলমান থাকবে।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর মগবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির এক বৈঠকে তিনি এসব কথা বলেন।  

এ সময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালউদ্দিন, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজার রহমান ইরান, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র ও সহ-সভাপতি রাশেদ প্রধান, এবি পার্টির যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল মামুন রানা, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আব্দুল জলিল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির মহাসচিব নিজামুল হক নাঈম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। 

আরও পড়ুন

আরও পড়ুন

নাহিদকে ‘বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত

নাহিদকে ‘বাংলাদেশের নেতা’ বললেন হাসনাত

এ সময় ১১ দলীয় জোটের পক্ষ থেকে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- 

১৬ মে: রাজশাহীতে বিভাগীয় সমাবেশ

১৩ জুন: চট্টগ্রামে বিভাগীয় সমাবেশ

২০ জুন: খুলনায় বিভাগীয় সমাবেশ

২৭ জুন: ময়মনসিংহে বিভাগীয় সমাবেশ

১১ জুলাই: রংপুরে বিভাগীয় সমাবেশ

১৮ জুলাই: বরিশালে বিভাগীয় সমাবেশ

২৫ জুলাই: সিলেটে বিভাগীয় সমাবেশ

এছাড়া আগামী অক্টোবরে ঢাকায় একটি মহাসমাবেশ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews