চীনে এক ব্যক্তি অবিশ্বাস্য প্রতারণার শিকার হয়েছেন। ২০১৩ সালে তিনি একটি আবাসন প্রকল্পে প্রায় ৩৩ লাখ টাকায় ৩৪তম তলার একটি ফ্ল্যাট কিনেছিলেন। পরে জানা যায়, ভবনটিতে মোট তলাই রয়েছে মাত্র ৩২টি। প্রতিবেদন অনুযায়ী, নির্মাণ প্রতিষ্ঠান প্রথমে বিকল্প ফ্ল্যাট দেয়ার প্রতিশ্রুতি দিলেও সেটিও অন্য একজনের কাছে বিক্রি করে দেয়। পরে ক্ষতিগ্রস্ত ব্যক্তি টাকা ফেরত চাইলে কোম্পানি আর্থিক সংকটের অজুহাতে আংশিক অর্থ পরিশোধ করে।
মধ্যস্থতাকারী কর্তৃপক্ষ বকেয়া অর্থ, সুদ ও ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিলেও বহু বছর পেরিয়ে গেলেও তিনি পুরো টাকা ফেরত পাননি। ঘটনাটি চীনের কমদামি ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে বিনিয়োগের ঝুঁকির বড় উদাহরণ হিসেবে আলোচিত হচ্ছে। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews