টাঙ্গাইলের মির্জাপুরে উন্নত জাতের মুরগির বাচ্চা পালনে প্রান্তিক নারীদের দিনব্যাপী প্রশিক্ষণ ও বিনামূল্যে মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) সকালে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির উদ্যোগে ব্র্যাক মির্জাপুর শাখা কার্যালয়ে এই আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাঁস-মুরগি পালনের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি বিষয়ে দিকনির্দেশনা মূলক প্রশিক্ষণ পরিচালনা করেন মির্জাপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার শুভাশীষ কর্মকার।

ব্র্যাক জেলা কোঅর্ডিনেটর সরকার হাসান ওয়াইজ এর সঞ্চালনায় বক্তৃতা করেন টাঙ্গাইল-১ অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ইন্দ্রজিৎ কুমার পাল।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার জনাব মুনির হোসেন, ব্র্যাকের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শরীফুল ইসলাম, মির্জাপুর অফিসের শাখা ব্যবস্থাপক সোহাগ দেব।

উপজেলার ২৫ জন প্রান্তিক নারীর মাঝে উন্নত জাতের মোট ২৫০টি মুরগির বাচ্চা বিতরণ করা হয়। প্রত্যেক নারীকে গৃহপালনের জন্য ১০টি করে বাচ্চা দেওয়া হয়।

ইখা



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews